যাদের weekend এলেই মনটা আনচান করে ওঠে, অথচ stay করার কোনো অপশন নেই, তাদের জন্য কয়েকটা ভালো idea! বাইকটা নিয়ে নিজে অথবা বন্ধুদের সাথে বেরিয়ে পড়ুন। শহর আর শহরতলিটা কোনো মতে পেরোলেই একটা অন্যরকম relaxing weekend! কখনো দুধারে ধানক্ষেত কিংবা ইউক্যালিপটাস এর জঙ্গল, কখনো ঝাউবন দুধারে, আর মাঝখানে হাইওয়ে! কখনো দোতলা পেরিয়ে একচালা মাটির ঘর, আর কখনো ঘন সবুজ সুদূর দিগন্তে ছড়িয়ে!!
ছুটির দিন সকাল কিংবা সন্ধ্যে টা বেছে নিন। এই সময় তাপমাত্রা বেশ মনোরম হয়, উষ্ণতা গায়ে লাগে না! গুগল ম্যাপ এ দূরে কোথাও সবুজ একটা দেখে বেরিয়ে পড়ুন! ব্যাস! একটা ফাঁকা হাইওয়ে, চোখ ভালো করার মতো ঘন সবুজ গাছপালা আর মন ভালো করার মতো ফ্রেশ weather!! আর কি চাই!
এত কিছুর জন্য যদি ভেবে থাকেন অনেক সময়ের ধাক্কা, তা কিন্তু মোটেই নয়! মাত্র 5-6 ঘন্টাতেই চলবে! প্রথম প্রথম আমরা destination সেট করতাম! এখন আমরা time সেট করি! অর্ধেক টা সময় এগোব, আর বাকি সময়টায় ফিরবো! গন্তব্য কোনো একটা গ্রাম হলেই হলো!!
কলকাতার বাসিন্দা হলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কিংবা কাছাকাছির মধ্যে হাওড়া হুগলি নদীয়া, উঃ 24 পরগনা, দঃ 24 পরগনা বা বর্ধমান! এদের প্রত্যেকেরই আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। জঙ্গল, ধানক্ষেত, জলাজমি, সব্জিখেত সবই যে যার নিজের মতো করে আলাদা!!
হাওড়ায় ডোমজুড় ছাড়িয়ে আমতার দিকে, হুগলী তে ব্যান্ডেল ছাড়িয়ে ত্রিবেণী পেরিয়ে বেহুলা, গুপ্তিপাড়া, বা নিদেনপক্ষে কাছেই বশীপোতা! বর্ধমান এর অনেক জায়গাই আপনি আনন্দে গাড়ি দাঁড় করিয়ে হাওয়া খেতে লেগে যাবেন!! হুগলির কামারপুকুর ছাড়িয়ে গড়বেতার রাস্তায় যেতে অনেক প্রত্যন্ত গ্রাম দেখতে পাবেন। হাতের সামনেই জঙ্গল পেতে বিষ্ণুপুর / জয়পুর কিংবা শালবনী, ঝাড়গ্রাম এর দিকে বেরিয়ে পড়ুন। যদি ভাবেন অনেক টা সময়ের ব্যাপার, চিন্তার তো কিছুই নেই, 3 ঘন্টা যেতে আর 3 ঘন্টা আসতে! খাওয়া টাও রাস্তাতেই কোথাও সেরে নেবেন!
Road trip গুলোর কয়েকটা এখানে দিলাম! কয়েকটা আমার Youtube link এ।
উল্লেখ্য: শুধু দক্ষিণবঙ্গের কথাই বললাম, উত্তরবঙ্গ পরে কখনও...!!
ভিডিওগুলিতে -
1. বর্ধমান ক্রসিং এর ট্রাফিক avoid করার জন্য একটা গ্রামের ভিতর থেকে শর্টকাট নিয়েছিলাম!
2. পাণ্ডুয়া থেকে গুপ্তিপাড়া যাওয়ার পথে গ্রামের মাঝখান দিয়ে শর্টকাট!
3. বিষ্ণুপুর থেকে ফেরার পথে গড়বেতার আগে, দুপাশে শালের জঙ্গল...
4. পশ্চিম মেদিনীপুর এ কামারপুকুর গড়বেতা রোড এ যাওয়ার পথে

Comments