যাদের weekend এলেই মনটা আনচান করে ওঠে, অথচ stay করার কোনো অপশন নেই, তাদের জন্য কয়েকটা ভালো idea! বাইকটা নিয়ে নিজে অথবা বন্ধুদের সাথে বেরিয়ে পড়ুন। শহর আর শহরতলিটা কোনো মতে পেরোলেই একটা অন্যরকম relaxing weekend! কখনো দুধারে ধানক্ষেত কিংবা ইউক্যালিপটাস এর জঙ্গল, কখনো ঝাউবন দুধারে, আর মাঝখানে হাইওয়ে! কখনো দোতলা পেরিয়ে একচালা মাটির ঘর, আর কখনো ঘন সবুজ সুদূর দিগন্তে ছড়িয়ে!! ছুটির দিন সকাল কিংবা সন্ধ্যে টা বেছে নিন। এই সময় তাপমাত্রা বেশ মনোরম হয়, উষ্ণতা গায়ে লাগে না! গুগল ম্যাপ এ দূর ে কোথাও সবুজ একটা দেখে বেরিয়ে পড়ুন! ব্যাস! একটা ফাঁকা হাইওয়ে, চোখ ভালো করার মতো ঘন সবুজ গাছপালা আর মন ভালো করার মতো ফ্রেশ weather!! আর কি চাই! এত কিছুর জন্য যদি ভেবে থাকেন অনেক সময়ের ধাক্কা, তা কিন্তু মোটেই নয়! মাত্র 5-6 ঘন্টাতেই চলবে! প্রথম প্রথম আমরা destination সেট করতাম! এখন আমরা time সেট করি! অর্ধেক টা সময় এগোব, আর বাকি সময়টায় ফিরবো! গন্তব্য কোনো একটা গ্রাম হলেই হলো!! কলকাতার বাসিন্দা হলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কিংবা কাছাকাছির মধ্যে হাওড়...